মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
উৎসবের আনন্দ বিষাদে রূপ নিতে যে কত অল্প সময় লাগে, তার এক নির্মম সাক্ষী হলো ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাদলা গ্রাম। পূজার ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে আর নিজের মায়ের কোলে হাসিমুখে ফিরে আসা হলো না শিশু রাইছা খাতুনের (৬)। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছে এই ছোট্ট মেধাবী শিক্ষার্থী।
রাইছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের পূর্ব মাদলা গ্রামের আকুল মন্ডলের মেয়ে। সে মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও পুরো এলাকাজুড়ে এখন কেবলই কান্নার রোল আর গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজার ছুটিতে কুষ্টিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল রাইছা। সেখানে থাকা অবস্থাতেই হঠাৎ তার শরীরে তীব্র জ্বর আসে। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে প্রাণঘাতী ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পরও রাইছার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রাজশাহী পৌঁছানোর আগেই পথিমধ্যে রাইছার জীবনের স্পন্দন চিরতরে থেমে যায়। বিদ্যালয়ের যে প্রাঙ্গণটি কদিন আগেও রাইছার চঞ্চলতায় মুখর থাকত, সেখানে এখন শুধুই শূন্যতা।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

১

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

২

শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ও আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামানের মতবিনিময়

৩

শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

৪

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে সুপাড়ি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত

৫

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

৬

ষড়যন্ত্রের মুখেও অবিচল ৭ নং হাকিমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সোহাগ: বারবার সাইবার হামলার নিন্দা

৭

শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা

৮

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

৯

মাদকাসক্ত নিয়ে বাকবিতণ্ডার জের: শৈলকূপায় সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫

১০

শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ

১১

শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ

১২

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

১৩

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

১৪

শৈলকুপায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’

১৬

শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ

১৭

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৮

বিপুল জনসমর্থনের দাবি নিয়ে ত্রিবেণী–১ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোঃ জাফর ইকবাল মোল্লার

১৯

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

২০