মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০৯ জন

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

চালকের তাৎক্ষণিক ও বিচক্ষণ সিদ্ধান্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন চলন্ত বাসের যাত্রী ও এক অসচেতন মোটরসাইকেল আরোহী। আজ <span;>৪ অক্টোবর, রবিবার সকাল ৭:৩০ মিনিটে<span;> মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের হাট শ্রীকোল মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় পথচারী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শৈলকূপা থেকে ঢাকাগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস শৈলকূপা ডিলাক্স হাট শ্রীকোল মন্ডলপাড়া সড়ক অতিক্রম করছিল। ঠিক ওই মুহূর্তে হাট শ্রীকোল বিশ্বাস পাড়ার উসমান বিশ্বাসের ছেলে মামুন কানে মোবাইল ফোন চেপে কথা বলতে বলতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সরাসরি বাসের সামনে চলে আসেন।
মোটরসাইকেলটিকে বাঁচাতে বাসের চালক অত্যন্ত দ্রুততার সাথে গাড়িটি রাস্তার পাশে নামিয়ে দেন। চালকের এই বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে মোটরসাইকেল আরোহী মামুন যেমন প্রাণে বেঁচে যান, তেমনি বড় ধরনের কোনো হতাহত বা দুর্ঘটনা ছাড়াই নিরাপদ থাকেন বাসের যাত্রীরা।
এই ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের মতো চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানান। একই সাথে যাত্রীদের জীবন রক্ষায় বাসের চালকের এমন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের প্রশংসাও করছেন সবাই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

১

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

২

শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ও আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামানের মতবিনিময়

৩

শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

৪

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে সুপাড়ি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত

৫

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

৬

ষড়যন্ত্রের মুখেও অবিচল ৭ নং হাকিমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সোহাগ: বারবার সাইবার হামলার নিন্দা

৭

শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা

৮

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

৯

মাদকাসক্ত নিয়ে বাকবিতণ্ডার জের: শৈলকূপায় সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫

১০

শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ

১১

শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ

১২

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

১৩

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

১৪

শৈলকুপায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’

১৬

শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ

১৭

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৮

বিপুল জনসমর্থনের দাবি নিয়ে ত্রিবেণী–১ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোঃ জাফর ইকবাল মোল্লার

১৯

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

২০