শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ
ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক: শৈলকুপা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘শৈলকুপা ডিলাক্স’ পরিবহনের যাত্রীবাহী বাস একই দিনে পর পর দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে। আজ রোববার সকালে ঝিনাইদহের শ্রীকোল নামক স্থানে প্রথম দুর্ঘটনার পর যাত্রীদের অন্য একটি বাসে তুলে দেওয়া হলে, সেটিও মাগুরায় গিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। চালকদের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে যাত্রীরা চরম আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি দ্বিতীয় বাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক যাত্রী।