শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’
নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা:
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—’দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। বক্তারা প্রবীণদের সুস্বাস্থ্য, সম্মান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দীর্ঘ জীবনকে ফলপ্রসূ করতে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন