শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ। তৃণমূল থেকে উঠে আসা এই সাহসী ও রাজপথের লড়াকু নেতার জন্মদিনে শৈলকুপা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শৈলকুপায় জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে সুসংগঠিত করতে এবং দলের যেকোনো সংকটে বাবুল হোসাইন মোল্ল্যা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
আজ তার জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার ঢল নেমেছে। নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হয়ে বাবুল হোসাইন মোল্ল্যা সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আগামী দিনেও শৈলকুপাবাসীর পাশে থেকে দেশ ও দলের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
No tags found for this post.
মন্তব্য করুন