মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা তৈরির লক্ষ্যে শৈলকুপায় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুল ইসলাম এর নিজস্ব উদ্যোগে এলাকার শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ (শুক্রবার) উপজেলা গারাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের হাতে এই গাছের চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষচারা বিতরণকালে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুল ইসলাম বলেন, “পরিবেশের পরম বন্ধু হলো গাছ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শ্রমজীবী সাধারণ মানুষেরা যেন অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এবং একই সাথে পরিবেশের সুরক্ষা হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
কর্মসূচি শেষে তিনি এই উদ্যোগকে সফল করতে এগিয়ে আসা উপস্থিত সকল শ্রমজীবী মানুষ, একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ এবং সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‘আজকের চারা, আগামী দিনের সবুজ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগটি ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ উপজেলার সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

১

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

২

শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ও আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামানের মতবিনিময়

৩

শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

৪

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে সুপাড়ি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত

৫

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

৬

ষড়যন্ত্রের মুখেও অবিচল ৭ নং হাকিমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সোহাগ: বারবার সাইবার হামলার নিন্দা

৭

শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা

৮

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

৯

মাদকাসক্ত নিয়ে বাকবিতণ্ডার জের: শৈলকূপায় সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫

১০

শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ

১১

শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ

১২

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

১৩

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

১৪

শৈলকুপায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’

১৬

শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ

১৭

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৮

বিপুল জনসমর্থনের দাবি নিয়ে ত্রিবেণী–১ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোঃ জাফর ইকবাল মোল্লার

১৯

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

২০