shohag mehedi
১৭ অক্টোবর ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় এ বছর ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে, যেখানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৫০০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।উৎসবকে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মুক্ত রাখতে প্রতিটি পূজামণ্ডপকে নিয়ে আসা হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। প্রশাসন ও পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সম্প্রীতি বজায় রেখে উৎসব সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
শৈলকুপা পৌরসভার ৭টি মণ্ডপসহ উপজেলার মোট ১২৮টি মন্দিরে এখন চলছে উৎসবের আমেজ। দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মণ্ডপগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তিনি স্থানীয়দের ও পূজা কমিটিকে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটি শৈলকুপা পৌরসভার সাধারণ সম্পাদক ও নগরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিপ্লব রায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” এই চেতনাকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাই মূল লক্ষ্য। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সাধারণ মানুষের যৌথ সহযোগিতায় একটি আনন্দঘন ও নিরাপদ উৎসব উপহার দেওয়াই বর্তমান লক্ষ্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

১

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

২

শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ও আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামানের মতবিনিময়

৩

শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

৪

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে সুপাড়ি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত

৫

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

৬

ষড়যন্ত্রের মুখেও অবিচল ৭ নং হাকিমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সোহাগ: বারবার সাইবার হামলার নিন্দা

৭

শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা

৮

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

৯

মাদকাসক্ত নিয়ে বাকবিতণ্ডার জের: শৈলকূপায় সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫

১০

শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ

১১

শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ

১২

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

১৩

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

১৪

শৈলকুপায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’

১৬

শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ

১৭

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৮

বিপুল জনসমর্থনের দাবি নিয়ে ত্রিবেণী–১ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোঃ জাফর ইকবাল মোল্লার

১৯

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

২০