শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর এলাকার মামুন হোসেনের ছেলে সেজান হোসেনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতারণার মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসীর অভিযোগ, সেজান বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। একপর্যায়ে কথোপকথনের মাধ্যমে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হয়। পরে চক্রের নারী সদস্যদের ব্যবহার করে বিভিন্ন কৌশলে প্রবাসীদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের পরিচয় ব্যবহার করে প্রবাসীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং পরে বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযোগকারী জানান, প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় এবং সামাজিক ও ব্যক্তিগত বিষয় বিবেচনায় তারা প্রকাশ্যে নিজেদের পরিচয় দিতে চান না। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে সেজান হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে অভিযোগগুলোর স্বাধীনভাবে যাচাই প্রয়োজন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা ও এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
No tags found for this post.
মন্তব্য করুন