মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী গতকাল যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এই বছরের দুর্গোৎসব। মূল বিসর্জন গতকাল সম্পন্ন হলেও আজ (বৃহস্পতিবার) শৈলকূপা উপজেলার বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী দশমীর আনুষ্ঠানিকতা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের দুর্গাপূজার সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দের বিষয় হলো—উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করেছেন।

স্থানীয় সূত্র ও সচেতন মহলের মতে, এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পেছনে মূল ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলার প্রতিটি মণ্ডপে দলটির নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন।
একই সাথে, শৈলকূপা উপজেলার অভিভাবক ও বর্তমান  সরকারের আইনমন্ত্রী জনাব মো. আসাদুজ্জামান-এর ঐকান্তিক প্রচেষ্টা এবং শৈলকউপা উপজেলা প্রশাসনের সার্বিক ও কঠোর নজরদারি এই সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে মুখ্য ভূমিকা রেখেছে। প্রশাসনের সমন্বিত উদ্যোগ এবং সরকারি সকল ধরনের সহযোগিতা সময়মতো পাওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছিল বাড়তি আনন্দ ও স্বস্তি।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, “এবারের পূজায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে মায়ের বিদায়ানুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। শৈলকূপা যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণভূমি, এই আয়োজন তা আবারও প্রমাণ করল।”

শান্তিপূর্ণ ও সফলভাবে এই উৎসব সম্পন্ন হওয়ায় শৈলকুপার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি হাসিমুখের অকাল বিদায়: ডেঙ্গু কেড়ে নিল শিশু শিক্ষার্থী রাইছার প্রাণ

১

শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: উৎসবমুখর পরিবেশে ও নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজয়া দশমী সম্পন্ন

২

শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা ও আইনমন্ত্রী এ্যাড. আসাদুজ্জামানের মতবিনিময়

৩

শৈলকুপায় নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

৪

শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে সুপাড়ি পাড়া নিয়ে দ্বন্দ্ব: ভাইয়ের লাঠির আঘাতে অপর ভাই নিহত

৫

শৈলকুপায় ১২৮ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি: নিরাপত্তায় ৫০০ কর্মী, সিসি ক্যামেরায় নজরদারি

৬

ষড়যন্ত্রের মুখেও অবিচল ৭ নং হাকিমপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সোহাগ: বারবার সাইবার হামলার নিন্দা

৭

শৈলকুপা উপজেলা বিএনপি নেতা বাবুল হোসাইন মোল্ল্যার জন্মদিন আজ, নেতাকর্মীদের শুভেচ্ছা

৮

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

৯

মাদকাসক্ত নিয়ে বাকবিতণ্ডার জের: শৈলকূপায় সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ৫

১০

শৈলকুপায় সেজানের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগ

১১

শৈলকুপা ডিলাক্সের একের পর এক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালকের ‘নেশাগ্রস্ত’ হওয়ার অভিযোগ

১২

মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালনা: চালকের দক্ষতায় রক্ষা পেলেন ‘শৈলকুপা ডিলাক্স’-এর যাত্রীরা

১৩

জীববৈচিত্র্য রক্ষায় শৈলকুপায় মৎস্য দপ্তরের অভিযান: ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

১৪

শৈলকুপায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শৈলকুপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, গুরুত্ব পেল ‘নতুন ভাবনা’

১৬

শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ

১৭

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

১৮

বিপুল জনসমর্থনের দাবি নিয়ে ত্রিবেণী–১ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোঃ জাফর ইকবাল মোল্লার

১৯

শৈলকুপায় শ্রমজীবী মানুষের মাঝে মোঃ রাজিবুল ইসলামের বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ

২০