শৈলকুপায় ঘুমন্ত স্বামীর গলা ও যৌনাঙ্গ কেটে হত্যাচেষ্টা: অভিযুক্ত স্ত্রী সুমাইয়া গ্রেফতার, আদালতে সোপর্দ
মেহেদী হাসান, শৈল্কুপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও যৌনাঙ্গ কেটে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর মামলায় মোছাঃ সুমাইয়া খাতুন (২৮)নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর ২০২৬ তারিখে শৈলকূপা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত নারী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমাইয়া খাতুন নিজের অপরাধ স্বীকার করেছেন। স্বীকারোক্তি ও প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় আজই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ভুক্তভোগী স্বামী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা মদদদাতা আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন