শৈলকুপায় নতুন ব্রিজের পাশে সরকারি খাস জমি দখলের চেষ্টা, প্রশাসন কর্তৃক কাজ বন্ধ
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি
শৈলকুপার নতুন ব্রিজের পাশে ফাজিলপুর প্রান্তে সরকারি খাস জমি দখল করে পাকা দোকান ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষ্ণুদিয়া গ্রামের মিজানুর রহমান নামের এক ব্যক্তি এই নির্মাণকাজ শুরু করেন।
মিজানুর রহমানের দাবি, জমিটি তার নিজস্ব রেজিস্ট্রিকৃত সম্পত্তি। তবে সরকারি জমি দখলের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে দোকান ঘরের নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।