শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে আসামীদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
মোঃ সামাদ হোসেন (২২): (পিতা- মোঃ সাহেব আলী মন্ডল, সাং- চরগোলকনগর)— ৬ মাসের কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড)।
শ্রী অন্তর কুমার (২০): (পিতা- শ্রী বিদ্যুৎ কুমার মিস্ত্রী, সাং- কচুয়া আদিবাসিপাড়া)— ৬ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড)।
সোহেল সাজ্জাত ইমন ওরফে জার্মান (৩০): (পিতা- মোঃ শরিফুল ইসলাম বিদ্যুৎ, সাং- দুধসর)— ৭ মাসের কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড)।
শৈলকুপা থানা পুলিশ জানায়, মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন