শৈলকুপায় ৩ দিন ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিখোঁজ, থানায় জিডি
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মজুমদার পাড়া গ্রামের সাদ্দাম হোসেন নামে এক যুবক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সাদ্দাম হোসেন শৈলকুপা পৌরসভার মজুমদার পাড়া গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে। তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাঁর কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭৩৬-৪২৩৯৫৯