সফলতার পথে শৈলকুপা হাসপাতালের গাইনি বিভাগ
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা :
নানা চড়াই-উতরাই পেরিয়ে পুরোপুরি বদলে যাচ্ছে শৈলকুপা হাসপাতালের প্রসূতি বিভাগ। আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে টিম এখন আরও শক্তিশালী। স্থায়ীভাবে যোগ দিয়েছেন অ্যানেশথেসিওলজিস্ট ডাঃ মোঃ অলিউর রহমান।চলতি সপ্তাহেই আসছেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ হোসনে আরা।
গর্ভবতী মা ও শিশুদের সুচিকিৎসার জন্য একটি মানসম্মত অপারেশন থিয়েটার সচল করার লক্ষ্যে নিরলস কাজ করছেন পরিচালনা পরিষদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামান। এই দারুণ উদ্যোগের পেছনে থাকা সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।
No tags found for this post.
মন্তব্য করুন