মেহেদী হাসান,শৈলকূপা উপজেলা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগে স্মারকলিপি

শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগে স্মারকলিপি
শৈলকুপা (ঝিনাইদহ):
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্তের দাবিতে বুধবার (১৯ আগস্ট, ২০২৬) বেলা সাড়ে ৩টার দিকে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। লিমন হোসেন নামে এক বঞ্চিত প্রার্থী এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, মেধা ও যোগ্যতাকে অবমূল্যায়ন করে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নম্বর প্রকাশ করা হয়নি। প্রকৃত যোগ্য, অভিজ্ঞ ও বেকার যুবকদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব এবং অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্যদের নির্বাচিত করার দাবিও করা হয়েছে এতে।
নিয়োগ প্রক্রিয়ার এই অনিয়মগুলো তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের মূল্যায়নের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। ইউএনও মাহফুজুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৈলকুপায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা চাষ, অবশেষে গাছসহ রেজাউল গ্রেফতার

শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৩ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

শৈলকুপায় বাস তল্লাশি করে আনুমানিক ৫২ লাখ টাকার হেরোইন উদ্ধার

শৈলকুপার শহীদ নগর গ্রামের পারভিন নিখোঁজ, সন্ধান মিললে যোগাযোগের অনুরোধ

শৈলকুপায় ৩ দিন ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিখোঁজ, থানায় জিডি

শৈলকুপায় ৩৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

তফসিল ঘোষণা: ১৮ সেপ্টেম্বর শৈলকুপা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

শৈলকুপাবাসীর স্বাস্থ্যসেবায় অনন্য এক দৃষ্টান্ত

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বাংলা কিউআর (Bangla QR) নিয়ে আসছে এক নতুন বিপ্লব।

শৈলকুপায় টিসিবির পণ্য বিতরণ দ্বন্দ্ব: চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মেম্বারের মৃত্যু

১০

সফলতার পথে শৈলকুপা হাসপাতালের গাইনি বিভাগ

১১

শৈলকুপায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত

১২

আজ রাষ্ট্রপতি নির্বাচন

১৩

শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়মের অভিযোগে স্মারকলিপি

১৪

শৈলকুপায় অতিরিক্ত দামে সার বিক্রি: মেসার্স মোল্লা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা

১৫

শৈলকুপায় খেলার মাঠের দাবিতে শত শত শিক্ষার্থীর মানববন্ধন

১৬

শৈলকুপায় মাদক সেবনের অপরাধে ১৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৭

ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ ইস্যুতে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হোসেন পদত্যাগ করেছেন।

১৮

শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৯

গ্রেফতার হলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা নায়েব আলী জোয়ার্দার

২০